ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে জট

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:০৭ পিএম

ঈদযাত্রার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় তৈরি হয়েছে যানজট।

মঙ্গলবার সকা‌ল থেকে টাঙ্গাইল সদ‌রের ঘারিন্দা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কি‌লো‌মিটার সড়‌কে এ যানজটের সৃষ্টি হ‌য়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় ঘিরে তিনদিকে ভোর থেকে ছিল যানবাহনের দীর্ঘ সা‌রি। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যদিও চান্দনা চৌরাস্তাসহ কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে বেশি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মহাসড়‌কে ঈদে ঘরমুখোদের বহনকারী প‌রিবহ‌নের খুবই চাপ বেড়েছে। গাড়িগু‌লো ধীরগ‌তি‌তে চলছে। ভোরে সেতুর উপর ২২ নম্ব‌র পিলা‌রের কাছে এক‌টি ডাবল ডেকার বাস বিকল হয়ে যাওয়ার সে‌টি উদ্ধা‌রে পাঁচ ‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এ সময় মহাসড়‌কে গাড়ির চাপ আরও বে‌ড়ে যায়।

এদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এই মহাসড়কের উত্তরের পথে কোথাও কোনো ধীরগতি বা যানজটের মতো অবস্থার এখনো সৃষ্টি হয়নি। তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানজট কমাতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল গ্রহণ বন্ধ রাখা হয়েছে ।

সেতু পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে সেতুর পূর্ব পাড়ে যানজট থাকায় সেই গাড়িগুলোকে দ্রুত পার করে নিয়ে আসতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল আপাতত বন্ধ রেখে চারটি লেন দিয়েই ওপার থেকে গাড়িগুলোকে পার করে আনা হচ্ছে। তবে ঢাকাগামী লেনে বেশি গাড়ি না থাকায় তেমন সমস্যা হচ্ছে না। সেতু পূর্ব পাড়ের যানজট স্বাভাবিক হয়ে গেলেই সেতুর ঢাকাগামী লেন খুলে দেয়া হবে।

কেএসএইচ
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হলেও এ বছর তা কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষকে স্বস্তির ঈদযাত্রা উপহার...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর