সাভারে ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে আহত

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:৩০ এএম

সাভার এক ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, দাবি করা চাঁদা না দেওয়ায় স্থানীয় ‘কিশোর গ্যাংয়ের’ কয়েকজন তাকে কুপিয়েছে। তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশের দাবি, ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে এ ঘটনা ঘটে থাকতে পারে।

রোববার রাত আটটার দিকে সাভার পৌর শহরের জাহাঙ্গীরনগর সোসাইটির গেটে এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তির নাম তানভীর হাসান নয়ন (৩০)। তিনি ওই এলাকার প্রি-নয়ন ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী। 

নয়ন জানান, তিনি একাই ব্যবসাটি করছেন। বাবা মারা গেছেন। লোকজনও নেই। এর আগে বেশ কয়েক বার তাকে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তবে কারা চাঁদা দাবি করেছিল সে ব্যাপারে তিনি কিছু জানান নাই।  

তিনি বলেন, রোববার রাতে ১০/১২ জন চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করলে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। পরে চাপাতি দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে গেলে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে দুই পায়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, ইন্টারনেট ব্যবসা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। হাসপাতালে পুলিশ রয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। 

একাত্তর/এসি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর