নির্দেশনা উপেক্ষা করে দস্তগীরের ছেলে চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৫ এএম

রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার স্ত্রী হাসিনা গাজী রূপগঞ্জ পৌরসভার মেয়র। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা।

আওয়ামী লীগ বর্তমান মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠ স্বজনদের উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার নির্দেশনা দিলেও রূপগঞ্জে উপেক্ষিত সেই নির্দেশনা।

রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে। পুরো উপজেলাজুড়ে চলছে এ নির্বাচন নিয়ে আলোচনা।

এবার মন্ত্রী ও সংসদ সদস্যের ঘনিষ্ঠ স্বজনদের উপজেলা নির্বাচন থেকে দূরে থাকতে বলেছে আওয়ামী লীগ। তবে রূপগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে নির্দেশনা মানেননি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা। তার মা হাসিনা গাজী রূপগঞ্জ পৌরসভার মেয়র।

সাবেক উপজেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন এ বিষয়ে বলেন, এমপির ছেলে এখনও নির্বাচন থেকে মনোনয়ন উঠিয়ে নেন নি। তারা নির্দেশনাই মানছেন না।

অবশ্য রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ জানিয়েছেন- দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, গোলাম মর্তুজা পাপ্পা নির্বাচন থেকে সরে আসবেন।

তিনি বলেন, আমরা সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাপ্পাসহ চারজন। তবে সংসদ সদস্যের ছেলে প্রার্থী হওয়ায় নির্বাচনে তার প্রভাব বিস্তারের আশঙ্কা করছেন আওয়ামী লীগ নেতা ও সাধারণ ভোটাররা।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া বলেন, মানুষের মধ্যে চাপা ক্ষোভ আছে।

সাধারণ ভোটাররা বলছেন, তাদের চাওয়া, নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ।

তবে, এনিয়ে ক্যামেরায় কথা বলেননি সংসদ সদস্য বা তার ছেলে। তবে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের আশা করছেন চেয়ারম্যান পদের অপর তিন প্রার্থী।

সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও তিনি।

 

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর