পৃথক দুর্ঘটনায় সড়কে তিন মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পিএম

রাজবাড়ী জেলা সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
 
নিহতরা হলো, ঢাকা জেলার যাত্রাবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে কাভার্ড ভ্যান চালক আব্দুর রহিম (৩৮), পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের লস্করপাড়া গ্রামের মৃত আনোয়ার মন্ডলের ছেলে বাই সাকেল চালক হাসেন মন্ডল (৪৩) ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোটর সাইকেল চালক সবুজ (২২)।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলো একটি ট্রাক। এ সময় ট্রাকটি মজলিশপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহন হন কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী জেলার আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিলে ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
 
এদিকে মঙ্গলবার ভোরে অজ্ঞাত একটি দ্রুতগতির যানের নিচে চাপা পড়ে পাংশা উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের লস্করপাড়া এলাকায় মারা যান বাইসাইকেল চালক হাসেন মন্ডল। ঘটনাটি নিশ্চিত করেছে পাংশা হাইওয়ে থানার এসআই হাসানুজ্জামান।

অন্যদিকে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাটি টানা ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সবুজ শেখ (২২) নামে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আকতার হোসেন শেখের ছেলে।

বালিয়াকান্দি থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।

এআর
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর