গাজীপুরে ৩২ ঘণ্টায় যাত্রী ও তেলবাহী ট্রেনের বগি উদ্ধার

আপডেট : ০৪ মে ২০২৪, ০৮:২৪ পিএম

গাজীপুরের জয়দেবপুরে দুর্ঘটনায় কবলিত যাত্রী ও তেলবাহী দুটি ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি ও ওয়াগন উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অর্থাৎ প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শেষে হয়েছে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরপর যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে ওই রুটের ট্রেনের বিপর্যয় হওয়ার সিডিউল স্বাভাবিক হতে আরও অনেক সময় লাগবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ নিয়ে সংশ্লিষ্ট কারো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে জয়দেবপুরে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালের এক কিলোমিটার দূরে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের আট বগি লাইনচ্যুত হয়। আহত হন লোকোমাস্টারসহ চার জন।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন, রেলওয়ে বিভাগ থেকে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর