পিটিয়ে রিকশাচালকের পা ভাঙলো ট্রাফিক পুলিশ

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:১১ পিএম

সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে এক রিকশাচালকের পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের এক পুলিশ সদস্যর বিরুদ্ধে। অন্য রিকশাচলকদের অভিযোগ, ওই ট্রাফিক পুলিশের সদস্য সপ্তাহে রিকশাপ্রতি এক হাজার টাকা আদায় করতেন।

ঘটনার পর স্থানীয়রা ওই পুলিশকে ঘিরে ধরলে ভুল হয়েছে বলে স্বীকারও চিকিৎসা করানো সুযোগ চেয়েছেন। স্থানীয়দের ভাষ্য, আহতকে একটি রিকশায় তুলে দিয়ে সটকে পড়েছেন ওই ট্রাফিক পুলিশ। এ ঘটনায় একটি আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ রিকশাচালকরা। 

আহত রিকশাচালককে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাভার সুপার ক্লিনিকে নেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই রিকশাচালকের নাম মো. ফজলু। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বনসাপুর এলাকার বাসিন্দা। প্রায় ২২ বছর ধরে তিনি সাভারে বসবাস করছেন বলে জানা গেছে।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মো. সোহেল রানা। তিনি ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের র‌্যাকার চালক। 

ভুক্তভোগী ফজলু বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলাম। এসময় পাকিজার সামনে থেকে মোটরসাইকেল যোগে র‌্যাকার চালক সোহেলসহ দুই জন ধাওয়া করেন। রিকশা থামাতে বললে সাইড করে থামাই। এরপর তিনি লোহার রড দিয়ে প্রথমে বাম পায়ে আঘাত করেন। আমি হাত দিয়ে প্রতিহত করতে চাইলে ডান পা পিটিয়ে ভেঙে দেন। এতে পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারি নাই। পেটানো দেখে স্থানীয়রা এসে ওই পুলিশকে ঘিরে ধরে। 

ফজলু জানান, স্থানীয়দের দেখে ট্রাফিক পুলিশ সোহেল সবার উদ্দেশ্য বলেন, আমি ভুল করেছি, এখন হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে দেন। পরে স্থানীয়রা চলে যায়। কিন্তু আমাকে অপর একটি রিকশায় তুলে দিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলে তিনিও চলে যান। আমি এর বিচার চাই।

রুবেল নামে আরেক রিকশাচালক জানান, ফজলুকে নিয়ে সরকারি হাসপাতালে যাওয়ার সময় র‌্যাকার চালকদের সঙ্গে থেকে অটোরিকশা আটক করা দুই দালাল আবারো গতিরোধ করেন। পরে অন্য রিকশাচালকরা বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাবের সামনে থানা রোড অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।  

তিনি আরও বলেন, ফজলুকে সরকারি হাসপাতালে নিয়ে গেলেও তাকে ফেরত দেওয়া হয়েছে। পরে সুপার ক্লিনিকে পাঠানো হয়। সোহেল এক সপ্তাহ যেতে না যেতেই রিকশা ধরে দুই হাজার করে টাকা নেয়। 

এঘটনায় অভিযুক্ত সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। 

এব্যপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ট্রাফিক ও ক্রাইম আব্দুল্লাহিল কাফী জানান, কিছু একটা ঝামেলা হয়তো হয়েছে। কেন এভাবে পেটানো হলো, ওই রিকশাচালক যদি পঙ্গু হয়ে যায় তার দায়-দায়িত্ব কাদের; এই প্রশ্নগুলো তাৎক্ষণিক কোনো উত্তর দিতে পারেন নাই অতিরিক্ত পুলিশ সুপার কাফী। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর