বিলে নারীর পোড়া লাশের খণ্ডিত অংশ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০২৪, ০২:০৯ পিএম

রাজবাড়ীর কালুখালীতে অজ্ঞাত এক নারীর লাশের পোড়া মাথা, পা, বুকের খাঁচাসহ সাতটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের মনপৃত্তের বিল থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বিলের মধ্যে কাজ করার সময় ২০-৩০ বছরের এক নারীর খণ্ডিত মরদেহের কয়েকটি অংশ দেখতে পান স্থানীয় কৃষকরা। এরপর তারা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করে।

কালুখালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের তদন্ত ও এর সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর