অপরিকল্পিত ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনা, রেহাই পেলো না ধলেশ্বরী

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৬:৪৩ পিএম

১২ বছর পার হয়েছে কিন্তু শতভাগ প্রস্তুত করা সম্ভব হয়নি সাভারের চামড়া শিল্প নগরী। ট্যানারির তরল বর্জ্য শতভাগ পরিশোধনের সক্ষমতা নেই সিইটিপির। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কোনো পরিকল্পনা হয়নি এক যুগে। তাই এবারও দূষণের হাত থেকে রেহাই মিলছে না নদী ধলেশ্বরীর। 

শিল্প সচিব বলছেন, পরিবেশবান্ধব করতে স্বল্প, মধ্য আর দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আর পরিবেশবিদরা বলছেন, ভুল নীতির কারণে এখন ধলেশ্বরীসহ দূষণ হচ্ছে বংশী, তুরাগ ও বুড়িগঙ্গা নদী।

সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীর বাইরে রাস্তার পাশে গড়ে উঠেছে বেশকিছু চামড়ার আড়ৎ। এসব আড়দের নেই পরিবেশ ছাড়পত্র কিম্বা শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা চামড়া আড়দের দূষিত পানিতে ছয়লাব সড়ক, বাড়াচ্ছে দূষণ। বছর খানেক আগে উচ্ছেদের ঘোষণা দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। 

ঈদের দিন থেকেই চামড়া শিল্প নগরীতে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত শুরু করেছে ব্যবসায়ীরা। কিন্তু এতো চামড়া প্রক্রিয়ায় যে পরিমাণ তরল বর্জ্য উৎপাদন হবে তার পরিশোধন করার সক্ষমতা নেই সিইটিপির। কাজেই দূষিত পানি সরাসরি ফেলা হচ্ছে ধলেশ্বরীতে। শুধু তাই নয়, ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়াম আলাদা করারও শতভাগ ব্যবস্থা নেই। 

এদিকে বর্জ্য ব্যবস্থাপনাও নেই আধুনিক চামড়া শিল্প নগরীতে। মিনি ট্রাক আর ভটভটি দিয়ে ক্ষতিকর এই ভারী বস্তু ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীর পাড়ে। 

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, পরিকল্পনা অনুযায়ী সিইটিপির সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। তবে রাতারাতি পরিবেশবান্ধব সম্ভব নয়। সিইটিপির যে মডিউলগুলোর সবগুলোকেই ওভার রোলিং করা হয়েছে। যে ব্যাকটেরিয়াগুলো লাইভ ছিল না, সেগুলোকে আমরা লাইভ করেছি। প্লানিংগুলো করা হয়েছিল, সেই অনুযায়ী কাজ চলছে। 

পরিবেশবিদরা বলছেন, কর্তৃপক্ষের ভুল নকশার খেসারত দিতে হচ্ছে। সাভারসহ পশ্চিম অংশের পুরো অংশ দূষণ করছে এই ট্যানারি। 

পরিবেশ ও নদী গবেষক মোহাম্মদ এজাজ বলেন, যে সিইটিপি আছে সেটি হলো লিকুইড ওয়েস্টকে ম্যানেজ করার। কিন্তু ট্যানারি থেকে প্রচুর সলিড ওয়েস্ট তৈরি হয়, যেগুলো আরও বেশি কেমিক্যাল যুক্ত। এটা পরিবেশে ও মানুষের জন্য আরও অনেক বেশি ক্ষতিকর। এগুলো আগের সেই ডিজাইনে তখনও ছিল না, এখনও নেই। 

দূষণ ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণে ২০২১ সালে চামড়া শিল্প নগরী বন্ধ করে দেয়ার সুপারিশ করেছিলো সংসদীয় কমিটি। তারপরও পরিবেশবান্ধব হয়ে ওঠেনি নগরীটি। 

সময় যতো যাচ্ছে সাভারের ট্যানারি শিল্পটি ততো অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। ট্যানারি শিল্পের বাইরে বেশ কিছু চামড়া প্রক্রিয়াজাত করার গদি তৈরি হয়েছে। যারা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসকসহ যাদের দায়িত্ব রয়েছে তাদের যেন কোনো মাথাব্যথাই নেই। তাই প্রতিনিয়ত এই এলাকার পরিবেশ যেমন দূষণ হচ্ছে, তেমনি বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও।

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর