নরসিংদীতে সাপের কামড়ে হাসপাতালে দুই জন

আপডেট : ২৮ জুন ২০২৪, ১০:২৭ এএম

নরসিংদীতে আলাদা ঘটনায় সাপের কামড়ে এক নারী ও এক কিশোর আহত হয়েছেন। তারা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী এবং শিবপুরের আইয়ুবপুরে আলাদা দুটি ঘটনা ঘটে। 

আহতরা হলেন, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের বাহ্মন্দী গ্রামের গৃহবধূ ফাহিমা (২৭) এবং সদর উপজেলার মাধবদীর থানার নুরালাপুর ইউনিয়ের আলগী গ্রামের কিশোর জোবায়ের।  

আহত নারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর থেকে পাশের মুরগীর খামারে যাচ্ছিলেন। এসময় সড়কের পাশের ঝোপ থেকে একটি সাপ বের তাকে কামড় দেয়। সাপটি মারতে না পারলেও গায়ের রঙ সবুজ ছিলো বলে জানান তিনি। 

এদিকে একই সময় বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় কিশোর জোবয়েরকে একটি সাপ কামড় দেয়। পরে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

নরসিংদী সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তহিদুল আলম জানান, কামড় দেখে সাপ শনাক্ত করা যায় না। প্রাথমিকভাবে তাদের অবজারবেশনে রেখেছি। যদি তাদের শরীরে সমস্যা দেখা দেয়, তাহলে অ্যান্টিভেনম দেওয়া হবে।  

অপরদিকে, হাসপাতালে তথ্য বলছে, জেলায় সাপের কামড়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও বৃহস্পতিবারই সদর হাসপাতাল থেকে ছয় জন চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে চলতি সপ্তাহে নরসিংদীর বিভিন্ন স্থান থেকে সাপেকাটা ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর