ঘুষের টাকা আদায়ে অধ্যক্ষের নোটিশ ভাইরাল!

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম

রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষের ঘুষের টাকা আদায়ের একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ নিয়ে নিয়ে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে নানা মুখরোচক গল্প। কলেজটির অধ্যক্ষ বলেছে, সরকারি দপ্তরে বিভিন্ন কাজে অর্থ লাগে, তাই তিনি এ কাজ করেছেন।

ভাইরাল হওয়া ওই নোটিশটি সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্যাডে। এতে গত ২০ জুন সই করেছেন অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী সরকার।

নোটিশে বলা লেখা হয়েছে, ‘এতদ্বারা অত্র কলেজের সকল শিক্ষক কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে, সরকারিকরণের কাজে ব্যয় করার জন্য জনপ্রতি ৫০০০ টাকা ২০-০৬-২০২৪ খ্রি. বৃহস্পতিবার এর মধ্যে অধ্যক্ষ মহোদয়ের নিকট জমা দেয়ার জন্য বলা হলো।’

গোয়ালন্দের এই কলেজটির সরকারিকরণের প্রজ্ঞাপন হয় ২০১৮ সালের আট আগষ্ট। কিন্তু এরপরও সরকারি কাজের অজুহাত দেখিয়ে দফায় দফায় শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আর সবশেষ গত ২০ জুন আবারও পাঁচ হাজার টাকা চেয়ে নোটিশ দেয়ার বিষয়টি নিয়ে এখন মুখরোচক আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজটির একাধিক শিক্ষক বলেন, কোনো ধরণের নির্বাচন ছাড়াই কলেজের শিক্ষকদের কমিটি গঠন করা হয়েছে। মূলত বোর্ডে যাতায়াত বাবদ খরচ তোলার নামে অধ্যক্ষ নিজেদের ইচ্ছেমতো শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করেন।

এ বিষয়ে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী সরদার বলেন, তিনি নিজেই সরকারি কর্মকর্তা ও বেতন পান। কিন্তু কলেজটি সরকারি হওয়ায় তাদের বেতন চালু করার জন্য বিভিন্ন দপ্তরে যেতে খরচ হয়।

‘সেখানে কর্মকর্তাদের টোকেন মানি হিসাবে কিছু দিতে হয়। তাছাড়া বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করার জন্য ঢাকায় যাওয়া আসা এবং থাকার একটা খরচ আছে,’ যোগ করেন তিনি।

আরবি
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
অফিস কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে গণনার ভিডিও প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর