মানিকগঞ্জে পিকনিকের নৌকা ডুবে নিহত এক, নিখোঁজ দুই

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৭:০০ পিএম

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি পিকনিকের নৌকা ডুবে এক কিশোর নিহত ও দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আহতরা মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকের জেলার ঘিওর উপজেলার কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম লিমন হোসেন (১৪)। সে জেলার সাটুরিয়া উপজেলার ধানকুরা ইউনিয়নের সাহেব আলির ছেলে। 

নিখোঁজরা হলেন- ওই এলাকার দানেজ আলির ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও একই উপজেলার উত্তর কাউনার গ্রামের সেলিমের ছেলে রাসেল (১৪)।

বুধবার দুপুরে এই তথ্য জানান ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস। 

তিনি জানান, মঙ্গলবার সকালে যমুনা সেতু দেখতে নৌ ভ্রমণে যান কামতা এলাকাসহ এর আশেপাশের গ্রামের ছোট-বড় ৬০ জন। বাড়ির ফেরার পথে কুসুন্ডা এলাকায় এলে বালু বোঝায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের নৌকাটি ডুবে যায়। এ সময় ট্রলার চালকসহ ৫৮ জন নদীর পারে উঠতে পারলেও দুই জন নিখোঁজ থাকেন। তীরে ওঠার পর আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। 

সুকুমার বিশ্বাস জানান, নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর