অস্ত্রের মুখে দুই তরুণীকে রাতভর দল বেধে ধর্ষণ

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১০:৩১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ করা হয়েছে। পরে খবর পেয়ে শিক্ষার্থীরা গিয়ে ভিকটিমদের উদ্ধার করেছে। 

শ‌নিবার ভোরে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী খোয়ালপাড়া এলাকায় হবি মোল্লার বাসা থেকে ধর্ষণের শিকার হওয়া দুই তরুণীকে উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িতরা বাড়ির ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে। 

শিক্ষার্থী ও স্থানীয়রা জানিয়েছেন,  শুক্রবার রাতে হবি মোল্লার ছেলে সিপন মোল্লার নেতৃত্বে কয়েকজন মিলে গোয়ালপাড়া এলাকায় একটি সড়কে পাঁচজনকে আটক করে অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়। 

এরপর তাদের মধ্যে তিন ছেলেকে ছেড়ে দিয়ে পালাতে বলে। আর দুই তরুণীকে অপহরণ করে বাড়ি নিয়ে যায় সিপন মোল্লা ও তার সঙ্গীরা। সেখানে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়। 

এদিকে ওই তরুণীদের তিন বন্ধু ছাড়া পেয়েই কদমতলী গিয়ে কিছু শিক্ষার্থীদের পেয়ে ঘটনার খুলে বলে তাদের সহায়তা চান। এরপর ছাত্ররা খোঁজাখুঁজির পর সিপন মোল্লার বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে।

ওই বাড়ি থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সিপন মোল্লার বাড়ি ভাঙচুর করেন। 

আরবি
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর