নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

নরসিংদীর পৃথক জায়গায় অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ মোট পাঁচটি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার দুপুরে উদ্ধার অস্ত্রগুলো জেলা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। উদ্ধার অস্ত্রগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেন।

এসময় নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, শনিবার জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়।

অন্যদিকে গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

একাত্তর/আরএ
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর