গাজী টায়ারস: ধসে পড়েছে দেয়াল, নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৬:১৯ পিএম

দেশের অন্যতম বড় টায়ার প্রস্তুতকারী কোম্পানি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে ভবনটি বিভিন্ন তলার দেয়াল ধসে পড়ছে। ভেঙে পড়েছে কয়েক তলার মেঝে। আগুন নিভে গেলেও প্রচুর তাপ রয়েছে ভবনটির ভিতরে। সেই তাপ বেরিয়ে আসছে বাইরেও। 

আর এ কারণেই ভবনটির ভিতরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রবেশ করতে পারছেন না বলে তারা জানিয়েছে। 

এদিকে নিখোঁজদের সন্ধানে অপেক্ষায় শত শত পরিবার। বলা হচ্ছে, সংঘবদ্ধ লুটপাটের পর কারখানায় আগুন লাগিয়ে দেওয়া পৌনে দুইশো মানুষ নিখোঁজ রয়েছেন। 

ফায়ার সার্ভিসে উপ পরিচালক আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের একটি দল সিঁড়ি বেয়ে ভবনটির তৃতীয় তলা পর্যন্ত উঠে নিখোঁজদের তল্লাশি চালানোয় চেষ্টা চালিয়েছে। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বুধবার থেকে কারখানার প্রবেশদ্বারে নিখোঁজদের অপেক্ষায় স্বজনরা ভিড় জমিয়েছেন। আগুন নিয়ন্ত্রণের ৬১ ঘণ্টা পাড় হলেও কোনো সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন তারা। 

তবে কখন ভবনের ভিতরে পুরোদমে উদ্ধার অভিযান শুরু হবে, সে ব্যাপারে ফায়ার সার্ভিসের কেউ কিছু বলতে পারছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি,  শিল্প পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্দেশে রূপগঞ্জ থানা পুলিশ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তায় ১২৯ জন নিখোঁজের একটি তালিকা করেছেন। 

আর ঘটনা তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।

রোববার রাত সাড়ে ১০ টারদিকে গাজী টায়ারস কারখানায় কয়েকশ লোক প্রবেশ করে লুটপাট শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেন।

মুহূর্তে আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদী, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি প্রায় ২১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটির মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী৷ রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের এ নেতা৷

গ্রেপ্তারের খবর তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়৷ দুপুরের দিকে টায়ার প্রস্তুতকারী কারখানাটির অদূরে একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। এ ঘোষণার পর কয়েকশ মানুষ জড়ো হন কারখানাটির সামনে, শুরু হয় লুটপাট। 

আরবি
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর