হাতিরঝিল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম

গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে গাজী টিভির এক নারী সাংবাদিককে। পথচারীরা তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

ওই সাংবাদিকের নাম রাহানুমা সারাহ। তিনি গাজী টিভির নিউজরুম এডিটর ছিলেন। থাকতেন রাজধানীর কল্যাণপুরে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া রাহানুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে পৌনে দুইটার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

গাজী গ্রুপের মালিকানাধীন সারাবাংলা ডটনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাহকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, রাত পৌনে একটার দিকে হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় ছিলেন তিনি। পাশেই তার ব্যাগ ভাসছিল।

'পানি থেকে তুলে ওই নারীকে দ্রুত ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দেয়নি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

আরবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন।
রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খাঁন (৪৫) নামের এক রাইড শেয়ারিং (পাঠাও) চালক নিহত হয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্ত করতে কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর