গাজী টায়ারসের পোড়া কারখানায় মিললো মাথার খুলি, হাড়গোড়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পিএম

রূপগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ারসের কারখানা থেকে মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করেছে কয়েকজন নিখোঁজের স্বজনরা। 

রোববার বিকেলে গণগুনানি শেষে ওই ছয় তলা ভবনের বিভিন্ন ফ্লোর থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে হাড়গুলো তদন্ত কমিটির মাধ্যমে পুলিশের কাছে দেওয়া হয়েছে।  

এদিন কারখানার প্রধান ফটকে গণশুনানি শেষে নিখোঁজদের সন্ধানের দাবিতে স্বজনরা ঢাকা-সিলেট মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ করে। পরে তদন্ত কমিটির প্রধান হামিদুর রহমান সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় তাদের বুঝিয়ে সড়ক থেকে কারখানায় নিয়ে আাসে। তখন নিখোঁজের স্বজনরা শর্ত দেয়, তাদের আগুনে পুরে যাওয়া ভবনে সামনে যেতে দিতে হবে।

পরে স্বজনরা ওই ভবনের সামনে নিয়ে গেলে প্রথমে সেনাবাহিনী, বিজিবির সদস্যরা বাধা দেন। সেই বাধা উপেক্ষা করে কয়েকজন যুবক আগুনে পুড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ভবনটিতে উঠে পড়েন এবং মাথার খুলি ও হাড়ের কিছু অংশ উদ্ধার করে এনে প্রশাসনের লোকদের দেখান।

তদন্ত কমিটির সদস্য রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, ২৯ আগস্ট বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় এখন উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তদন্ত কমিটি নির্ধারিত ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য কাজ করে যাচ্ছে। 

রোববার বিকালে কারখানার বিধ্বস্ত ভবনটির ভেতর থেকে কিছু হাড়, মাথার খুলি উদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কারখানায় রাখা হয়েছে। 

এদিকে, গণশুনানিতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৮০ জনের তালিকা করেছে জেলা প্রশাসনের আট সদস্যের তদন্ত কমিটি।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানায় লুটপাটের এক পর্যায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দীর্ঘ ২১ ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এই ঘটনায় স্বজনদের দাবি অনুযায়ী ১৭৪ জন নিখোঁজের তালিকা করেছে ফায়ার সার্ভিস। পরে নিখোঁজের তালিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হলে শিক্ষার্থীরা আবারও নতুন করে ১২৯ জনের তালিকা করে। আর গণশুনানিতে নিখোঁজে ৮০ জনের নামের তালিকা করেন তদন্ত কমিটি।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর