তথাকথিত রাজনৈতিক দলের ওপর মানুষের আস্থা নেই: সারজিস

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পিএম

বাংলাদেশের মানুষের ছাত্র-জনতার ওপর যে আস্থা রয়েছে তা দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর ওপর নেই। এই যে এতো এতো মানুষ আস্থা রেখেছে, সময় এসেছে তার প্রতিদান দেওয়ার।

রোববার মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র ও নাগরিক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয় যে, যারাই ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, তারা কখনো চাইবে না আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, সেভাবে আপনারা আবার ঐক্যবদ্ধ হয়ে উঠুন।

তিনি শিক্ষার্থীদের বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে এবং সবশেষে গণঅভ্যুত্থানে যেভাবে আমার বোনের ওপর নির্যাতন করেছে, আমাদের ভাই-বোনদের বুলেট দিয়ে মেরেছে, রাস্তার পশুপাখির মতো মানুষকে হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ময়লার স্তূপে নিয়ে গিয়েছে, ওই ডকুমেন্টেশনগুলো আপনাদের জীবন্ত রাখতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সব সময় চাইবে ওই স্মৃতিগুলো ভুলিয়ে দিয়ে ক্ষমতায় আসতে। আবার আপনাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশে আগামীতে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দিবে তারাও যদি ফ্যাসিস্ট সরকার কায়েম করতে চায়, তারাও চাইবে আপনাদের স্মৃতি থেকে এই ডকুমেন্ট মুছে ফেলতে।

এর আগে বেলা ১১টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।

এছাড়া দুর্নীতি চাঁদাবাজি ও নির্যাতন রুখতে স্থানীয় আইনশৃঙ্খলাবাহিনী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তারা।

এসময় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লাহ সালেহী অয়ন, ইব্রাহিম নীরব, মোবাশ্বেরুল হাসান মৃধা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সমন্বয়ক আবদুল তাহরিব রায়হান প্রমুখ।

একাত্তর/আরএ
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর