বিএনপি নেতা সোহেলের গ্রাস মুক্ত হলো সুনীলের বাড়ি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

মাদারীপুরে এক বিএনপি নেতার গ্রাস থেকে দখলমুক্ত হলো দুই বাংলার জনপ্রিয় প্রখ্যাত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ভিটা। ওই দুর্বৃত্তকে আটকের দাবি করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। 

মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন বাড়িটি উদ্ধার করে। 

অভিযুক্তের নাম সোহেল হাওলাদার। তিনি কালকিনি উপজেলা (বর্তমানে ডাসার উপজেলা) বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক। তার বাড়ি কাজী বাকাই ইউনিয়নের পাথুরিয়ার পাড় এলাকায়।

সুনীলের বাড়ি দখল করে চালের গুদাম করেছিলেন তিনি। সরিয়ে দিয়েছিলেন জেলা প্রশাসনের সাইনবোর্ডও। এমনকি ওই বাড়ি থেকে ছবি, বইসহ বিভিন্ন স্মৃতি নষ্ট ও ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) মাদারীপুরের ডাসার (কালকিনি) উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের সুনীলের পৈত্রিক ভিটা দখল করেন সোহেল হাওলাদার। এদিন ছিল এই সাহিত্যিকের ৯০তম জন্মবার্ষিকী। সোহেল কাজীবাকাই ইউনিয়নের ওএমএসের ডিলার হওয়ায় সেখানে করেন চালের গুদাম, সরিয়ে দেন সরকারি সাইনবোর্ড। 

খবর প্রশাসনের কানে যায় ঘটনার তিন দিন পর। পরে বাড়িটি দখলমুক্ত করা হয়। এমন ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার সাংস্কৃতিক কর্মী, সাহিত্যপ্রেমীসহ সাধারণ মানুষ। দেশজুড়েও চলে নিন্দা।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে সোহেল হাওলাদারকে বহুবার ফোন করা হলেও তিনি ধরেন নাই। 

১৯৩৪ সালের সাত সেপ্টেম্বর মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন সুনীল। তার পৈতৃক ভিটা পূর্ব মাইজপাড়া গ্রামে। দেশভাগের পর ভারতে চলে গেলেও মাটির টানে তিন বার পৈত্রিকভিটায় ছুটে আসেন তিনি। তার স্মরণে ২০০৪ সালে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হলেও সেটি আলোর মুখ দেখেনি। ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় পরলোক গমন করেন খ্যাতিমান এই সাহিত্যিক। 

২০০৪ সালে উদ্বোধন হওয়া সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রটি নির্মাণ হলে অবৈধ দখলদারদের তৎপরতা রোধ সম্ভব বলে দাবি সাংস্কৃতিক কর্মীদের। লেখক, সাংস্কৃতিক কর্মী, সংগঠকরা দোষী ব্যক্তিকে আটকের দাবি জানিয়েছেন।

মাদারীপুরের ডাসারের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ সোহেলকে ধরতে অভিযানের কথা জানিয়েছেন।

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর