কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় নিহত পাঁচ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবর ইউনিয়নের আখরাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫), মোহাম্মদ আলীর শিশু ছেলে আমান উল্লাহ (৪), গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও (অষ্টগণ কলোনি) এলাকার সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) ও সাতক্ষীরা জেলা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এক শিশু ও অটোরিকশাচালকসহ দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মরদেহগুলো তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নেয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য সেখান থেকে পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

এ দুর্ঘটনায় আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর