নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একইসঙ্গে ত্বকী হত্যায় গ্রেপ্তার অপর দুই আসামি সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে আরও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আবদুর রশিদ।
মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু সাংবাদিকদের বলেন, ন্যায়বিচারের স্বার্থে মামলার আসামিদের রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেকের নাম এসেছে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আলোচিত এই হত্যাকাণ্ডের অজানা আরও অনেক কিছু বেরিয়ে আসবে।
মামলায় উল্লেখ, ২০১৩ সালের ছয় মার্চ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকীকে অপহরণ করে নৃশসংভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার