আন্দোলনে যাওয়া শিক্ষার্থীর বাড়িঘর ভস্মীভূত 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জের ধরে মাদারীপুরে একটি গ্রামের অন্তত ৫০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ১৫টি ঘর। 

রোববার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চরব্রামদী গ্রামে এ ঘটনা ঘটে। 

এ সময় হামলাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ক্ষতিগ্রস্ত পরিবার ও কয়েকজন এলাকাবাসী জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও চরব্রামদী গ্রামের ফরহাদ সর্দার। 

আর এ কারণেই এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে ভয়-ভীতি দেখিয়ে আসছিলেন। মাঝে কয়েকদিন বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান ফরহাদ। 

এলাকাবাসীরা জানান, রোববার ভোরে গ্রামের তৈয়ব হাওলাদার, বাবু হাওলাদার, মাসুদ হাওলাদার অর্ধশত লোকজন নিয়ে ফরহাদের বাড়িতে হামলা চালায়। আগুন দিয়ে তার বসত ঘর পুড়িয়ে দেওয়া হয়। ওই এলাকার আরো অন্তত ১৫টি ঘরে আগুন দেওয়া হয়। 

হামলাকারীরা অন্তত অর্ধশত বাড়িঘরে ভাঙচুর করে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। এক পর্যায়ে হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের মাদারীপুর সদর ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

তবে ঘটনার পরই এলাকা থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। তাদের বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি।

আরবি
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর