রাজবাড়ীর সাবেক মেয়র তিতু গ্রেপ্তার 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় অভিযুক্ত রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হবে।

আরবি
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর