‌‘সুবিধাবাদী’ ভাঙলো বিধবার ঘর, গড়ে দিলো বিএনপি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১২:২০ পিএম

ফরিদপুর এক ‘সুবিধাবাদী’র নজর পড়েছিল উপজেলার রসুলপুর বাজার এলাকায় এক বিধবার বসত ঘরে। জায়গাটির দখল পেতে নানা কায়দার পর উচ্ছেদ করতে বিএনপির নাম ভাঙিয়ে শেষমেষ ভেঙেই ফেলেন সালাউদ্দিন চৌধুরী নামে এক দুর্বৃত্ত। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রচার হলে তা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরে তার নির্দেশে ওই নারীর ঘর আবারও গড়তে সহায়তা করে বিএনপি।

সোমবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনাস্থল পরিদর্শন করে ঘর নির্মাণে ওই নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতৃরা উপস্থিত ছিলেন। 

সরেজমিন উপস্থিত হয়ে রিজভীসহ বিএনপির নেতৃবৃন্দ নিপীড়নের শিকার নারী আসমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পাশে থাকার কথা জানান। 

পরে রিজভী সাংবাদিকদের বলেন, ঘর ভেঙে দেওয়ায় বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

একই কথা জানান, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনও। 

কে এই সালাউদ্দিন চৌধুরী

লোকটির খোঁজে একাত্তর স্থানীয়দের মাধ্যমে জানতে পারে, তিনি মূলত ‘সুবিধাবাদী’ ধরণের। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের কিছু নেতার গা ঘেঁষা ছিলেন তিনি। তবে দলটির কোনো পদ-পদবীতে ছিলেন না। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তার চলাফেরা কথা জানিয়েছেন স্থানীয়রা। কামিয়েছেন বেশকিছু পয়সাপাতিও। জায়গা-জমির প্রতি রয়েছে তার দারুণ আসক্তি। আর রসুলপুর বাজারে কুমার নদের পাশে জায়গাটিও বেশ আকর্ষণীয়। তাই সেটি পেতে উঠেপড়ে লেগেছিলেন সালাউদ্দিন।

হঠাৎ তার মুখে বিএনপির নাম কেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একাত্তর জানতে পারে, সালাউদ্দিনের চরিত্রটাই এমন। রাজনীতির মাঠে বাতাস যখন, যেদিকে বয়; সেদিকে গা ভাসিয়ে দেন তিনি। উদ্দেশ্য একই। ওই বিধবা নারীর জায়গাটি দখল পেতে ‘বিএনপি কার্ড’ খেলেন সালাউদ্দিন। তবে স্থানীয়ভাবে বিএনপিতে তার কোনো পদ-পদবী নেই বলে জানিয়েছেন এলাকাবাসী। 

স্থানীয়দের আশা, যেহেতু সালাউদ্দিনবিএনপির নাম ভাঙিয়ে এমন অপকর্ম করেছেন, সেহেতু দলটির পক্ষ থেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর