সন্ত্রাসে প্রতিবাদ করা ব্যবসায়ীর প্রাণ গেলো সন্ত্রাসীদের হাতেই

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫২ এএম

যশোর এক স্যানিটারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে স্বজনদের ধারণা, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি খুন হয়েছেন।

সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সদর উপজেলার খোলাাডাঙ্গা গাভীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমিনুর সজল। তিনি খোলাডাঙ্গা মুন্সিপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে।

নিহতের স্বজনরা জানান, সজল গাজীরবাজারে স্যানিটারি ব্যবসা করেন। পাশাপাশি তিনি বাজার কমিটি ও শান্তি কমিটির সভাপতি ছিলেন। সন্ধ্যায় এশার নামাজ পড়তে বের হলে খোলাডাঙ্গা সার গোডাউনের পেছনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাদের ধারণা, বাজার কমিটি ও শান্তি কমিটির নেতা হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করার কারণে তিনি খুন হতে পারেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান, হত্যার কারণ জানতে কাজ করছে পুলিশ।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর