আবারও মহাসড়কে শ্রমিকরা, বেতন পাওয়ার আগ পর্যন্ত চলবে অবরোধ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএন্ডজেড গ্রুপের শ্রমিকরা। টানা তিনদিন পর আজ দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন তারা। তবে ঘণ্টাখানেক পর আবার রাস্তায় নেমে পড়েন শ্রমিকরা। এতে নতুন করে সড়কে বেড়েছে দুর্ভোগ।

শনিবার সকাল সাড়ে নটা থেকে শুরু হওয়া অবরোধ সোমবার দুপুর ২টার দিকে প্রত্যাহার করা হয়। এরপরই সড়কে যান চলাচল শুরু হয়। কিন্তু ঘণ্টাখানেকের মাথায় শ্রমিকরা আবার মহাসড়ক অবরোধ করেন। 

শ্রমিকরা জানান, কবে কখন কীভাবে তাদের সমুদয় ভাতা পরিশোধ করা হবে তার সুস্পষ্ট ঘোষণা না পেয়ে তারা আবার অবরোধে নামেন। দুপুরে কিছুটা বিভ্রান্তির কারণে তারা সড়ক থেকে উঠে গিয়েছিলেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিওবার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। প্রাথমিক পর্যায়ে তাদের পাওনার ছয় কোটি টাকার ব্যবস্থা করবে সরকার। বাদবাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিকপক্ষ পক্ষের বৈঠক হবে। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে কারখানা শ্রমিকদের পাঁচ সদস্যের টিম মন্ত্রণালয় বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে। 

তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর সদস্য, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে এমন শুরু হওয়ার পর শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই অবরোধস্থলের দুদিকে দীর্ঘ যানজটে থাকা যানবাহন চলতে শুরু করে। 

এদিকে নতুন করে সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে যান চলাচলে স্থবিরতা দেখা দিয়েছে। সড়কে যাত্রীবাহী বাস, পণ্য বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। অফিস ও কর্মস্থল থেকে ফেরা লোকজন পড়েন চরম ভোগান্তিতে। আর তিনদিন ধরে যে সব পরিবহন চালকরা সড়কে আটকে আছেন তারা পড়েছেন দুঃসহ যন্ত্রণায়।

এর আগে শনিবার সকাল ৯টার পর শ্রমিকরা মহাসড়কে নেমে আসলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই অবস্থা ছিলো রোববার সকালেও। মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে ওই মহাসড়কের বিকল্প পথে যানবাহন চলাচল করছে।

কারখানার শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম বিলসহ সব পাওনাদির দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন। কিন্তু বেতন ভাতা পরিশোধ না হয় তারা সড়কে নামতে বাধ্য হন। তারা বলছেন দাবিদাওয়া পূরণ অর্থাৎ বকেয়া আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের মাঠে থাকবেন।

আরবিএস
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর