পূর্বাচলে মিললো যুবকের মরদেহ

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

পূর্বাচলে গাজীপুরের কালীগঞ্জ অংশে ১৫নং সেক্টরের লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পূর্বাচলের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বাশাবাসী এলাকার লেকের ৫৬ নম্বর ব্রিজ এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ২৪ থেকে ২৬ হতে পারে।

স্থানীয়দের বরাতে কালীগঞ্জের উলুখোলা ফাঁড়ির ইনচার্জ ফোরকান জানান, সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচলের ১৫নং সেক্টরের লেকের পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা রূপগঞ্জের পূর্বাচল ফাঁড়ি ও কালীগঞ্জের উলুখোলা ফাঁড়িকে জানায়। খবর পেয়ে দুই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পরে ঘটনাস্থলটির কালীগঞ্জ অংশে পড়ায় উলুখোলা ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই বা তিন দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/আরএ
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর