মাদারীপুরে খুন, ঢাকায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া খাড়াকান্দি এলাকায় বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে হিরু মাতুব্বর (৩৫) নামের এক রাজমিস্ত্রি হত্যার ঘটনায় প্রধান আসামি, বিএনপি নেতা ড. শাহাদাত হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। এ পর্যন্ত এ ঘটনায় ৩৫ আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিলো। ফরাজি গোষ্ঠী স্থানীয় আরেক বিএনপি নেতা ড. মো.শাহাদাত হোসেনের সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে ১১ নভেম্বর দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ছয় জন।

পরে মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাকে একা পেয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিন রাতেই শিবচর থানায় নিহতের বাবা এসকেন্দার মাতুব্বর বাদী হয়ে মামলা করেন। এতে ৬৫ জনকে এজাহারভুক্ত ও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

হত্যাকাণ্ডের ৯ দিন পর গত বুধবার রাতে মামলার প্রধান আসামি ড. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার শিবচর থানায় হস্তান্তর করা হয়। তাকে আদালতে পাঠানোর পর ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ঢাকার খিলখেত এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একাত্তর/আরএ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর