শ্রদ্ধার ফুল নিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপির দুই পক্ষ, আহত ১০

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

নারায়ণগঞ্জে বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের মিছিল নিয়ে বিজয় স্তম্ভে ফুল দেন। পরে বেলা ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফরের অভিযোগ, রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেওয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার গাফিলতি দায়ি। 

অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে আমার নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে।   

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এমএ বারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর