পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ, আটক ৯

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ পিএম

মুন্সীগঞ্জে পরীক্ষা দিতে আসা সদ্য নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ ছাত্রলীগের ৯ কর্মীকে আটক করেছে। আটকরা পরীক্ষা দিলেও আহতরা দিতে পারেন নাই।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, রোববার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অষ্টম সেমিস্টারের তিনটি বিভাগের এবং অন্য সেমিস্টারের শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগের মৌখিক পরীক্ষা ছিলো। এতে অংশ নিতে ক্যাম্পাসে আসেন সাবেক ছাত্রলীগের কর্মীরা। তাদের আগমনকে ঘিরে দুপুর ১২টার দিকে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি মোকাবেলায় তারা ব্যর্থ হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে তা নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় আহত বেশ কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অধ্যক্ষ জানান, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ৯ পরীক্ষার্থীকে সেনাবাহিনী  আটক করে নিয়ে গেছে। এই ৯ জন আজকে পরীক্ষা দিলেও ছাত্রলীগের অষ্টম সেমিস্টারের আহত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। যেহেতু এটা ফাইনাল পরীক্ষা, তাই এক বছর পর আবারও তাদের পরীক্ষা দিতে হবে। 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজিব দে জানান, আটকদের থানা হাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর