আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

আমিন, আমিন ধ্বনিতে দেশের শান্তি ও নিপিড়ীত মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১২ মিনিটে ভারতীয় মাওলানা ইব্রাহিম দেওলার নসিহসের বয়ানের পর মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব ও তবলীগের শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়ের।

মোনাজাত শেষ হয় সাড়ে ৯টার দিকে।

এর আগে ফজরের নামাজের পর দিনের ইবাদত শুরু হয় ভারতের মাওলানা আবদুর রহমানের হেদায়েতী বয়ানের মধ্য দিয়ে।

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহের ভেতরের বিভেদ দূর করতে আল্লাহর সাহায্য কামনা করা হয়। ইমান হারাদের হেদায়েত কামনা করে হানাহানিমুক্ত সমাজ রাষ্ট্র নির্মাণে আল্লাহর কাছে দোয়া করা হয়।

মোনাজাতে দ্বীনি শিক্ষা অর্জন করে নিজের আত্মশুদ্ধি কামনা করে পরকালীন মুক্তি চান মুসল্লিরা।

মোনাজাতের সময় গোটা ইজতেমা ময়দান যেন এক পুণ্যময় ভূমিতে পরিণত হয়। এ সময় মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম ধাপের এখানেই সমাপ্তি হয়েছে। এখন সবাই যে যার মত সুশৃঙ্খলভাবে চলে যাচ্ছে। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দাওয়াতি কাজে বরকত, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, হিংসা-বিদ্বেষ ছড়িয়ে না পড়া, দেশের জন্য সু শান্তি কামনা করে আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করা হয়েছে।

একাত্তর/আরএ
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। 
কড়া নিরাপত্তায় দিল্লির মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর