রাজবাড়ীতে ট্রেন কাটা দুই জন, পরিচয় জানা যায়নি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম

রাজবাড়ীতে আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার সত্যজিৎপুর ও রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আসিফ মো. সিদ্দিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি বিকেলে পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবক মারা যায়।

অপরদিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটল ট্রেনটি পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় আসলে ট্রেনে কাটা পরে নিহত হয় আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষ। 

তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। একই সঙ্গ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর