আশুলিয়ায় বিস্ফোরণে মা-বাবা ও মেয়ে দগ্ধ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাস লিকেজে বিস্ফোরণে পাঁচ বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন দোতলা ভাড়াবাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (৫)।

জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় এবং তার স্ত্রী একটি চামড়াজাত পণ্যের কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করতো পরিবারটি।

সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিবেশীরা। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আগুনে মো. জাহাঙ্গীরের শরীরের ৯২ শতাংশ, বিউটির ৩৩ শতাংশ ও তোহার ৮০ শতাংশ পুড়ে গেছে।

প্রতিবেশী হাবিব বলেন, সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ ঘটনা ঘটে। তাতে তিন জনই দগ্ধ হয়। শিশুটিই বেশি দগ্ধ হয়েছে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গেছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়, বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আশুলিয়া থানার ওসি নূর আলম জানান, গ্যাস বিস্ফোরণের খবর পেয়েছি। ধারণা করছি, ঘরে জমে থাকে গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে।

একাত্তর/আরএ
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর