‘পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম

ঢাকা-টাঙ্গাইল ফোরলেন মহাসড়ক (নগরজালফৈই) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের দুই পাশে রোপণ করা হয়।

গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা ও ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি, গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক- দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক মোস্তফা কামাল (সুমন প্রামাণিক), যুগ্ম সম্পাদক সাজিদ সরকার।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণমাধ্যমকর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যতো সচেতন হবে ততোই পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার দায়িত্ব যদি গণমাধ্যমকর্মীরা নেন তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে।

গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সবসময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি। এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, আমরা একত্রে নতুন গাছ লাগাচ্ছি। এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ একটি পৃথিবী নিশ্চিত করবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, বরং একটি বার্তা দেয়া। সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে হবে, এবং প্রকৃতির প্রতি আমাদের এই দায়িত্ব কোনো একক সংগঠন বা প্রতিষ্ঠান পালন করতে পারে না।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কর্মসূচি পালনের জন্য ফেডারেল রিপোর্টার্স সোসাইটিকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।

একাত্তর/আরএ
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।   
শেখ হাসিনার ভাষণ দেয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। আগুন দেয়া হয়েছে বেশ কিছু জায়গায়। ভেঙে ফেলা হয়েছে ভবন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর