কবরস্থানের গেটে ট্রাক্টরের ধাক্কা, দুই গ্রামের সংঘর্ষ-আগুন, নিহত এক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় একটি কবরস্থানের গেটের কিছু অংশ ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। পরে একটি দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলার গাংনী উপজেলার চরগোয়াল ও রামনগর গ্রামের মানুষের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

নিহতের নাম হৃদয় হোসেন (২৪)। তিনি চরগোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, চরগোয়ল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের অবস্থান রামনগর ও চরগোয়াল গ্রামের মাঝামাঝি স্থানে একটি মাঠের মধ্যে। কয়েকদিন দিন আগে রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরা নামে এক ব্যক্তি ট্রাক্টর নিয়ে মাঠে যায়। ট্রাক্টরটি ঘোরাতে গিয়ে কবরস্থানের গেটের কিছু অংশ ভেঙে যায়। 

তারা জানান, গেটের ক্ষতিপূরণের দাবিতে চরগোয়াল গ্রামের লোকজন বুধবার দুপুরে রামনগর গ্রামের বাজারে যায়। এসময় জান্নাত অটো নামের একটি দোকানে বসে মীমাংসার আলোচনা চলছিল। এক পর্যায়ে চরগোয়াল গ্রামের লোকজন ওই ট্রাক্টরের চাবি কেড়ে নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক এবং সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় হৃদয়সহ কয়েকজন। তাদের উদ্ধার করে বামন্দীর একটি হাসপাতালে নিয়ে গেলে হৃদয় মারা যায়। 

এ খবর পেয়ে চরগোয়াল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে জান্নাত অটোতে ভাঙচুর ও আগুন দেয়। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সব কিছু পুড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যায় জড়িতদের আটকে পুলিশ মাঠে নেমেছে। 

একাত্তর/এসি
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর