ছাত্র হত্যার মামলায় ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

গত পাঁচ আগস্ট গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মো. হৃদয় নামে এক কলেজছাত্র গুলিতে নিহতের ঘটনায় ভাঙা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই খবর জানান ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা। 

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কর্মরত অবস্থায় ভাঙ্গা থানা থেকে তাকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৫ ফেব্রুয়ারি শফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগ দেন। এর আগে তিনি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

শৈলেন চাকমা বলেন, ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে জানতে পেরেছি। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন মো. শফিকুল ইসলাম। আন্দোলনের সময় পাঁচ আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকায় পুলিশের গুলিতে মারা যান মো. হৃদয় নামে এক কলেজছাত্র। পরে এ ঘটনার এক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। 

মামলাটি বর্তমানে গাজীপুর ডিবিতে রয়েছে বলে জানান কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। 

এছাড়া ওসি শফিকুল ইসলাম হবিগঞ্জ মডেল থানার একটি মামলার চার নম্বর আসামি। ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা শহরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনার চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এসএম মুরাদ আলিকে প্রধান আসামি করে পুলিশের ১৮ সদস্যসহ ৭৫ জনের নামে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আউয়াল।

একাত্তর/এসি
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর