মরা গরু কেটে মাংস বিক্রি, বিক্রেতাকে আটক জরিমানা

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:৫২ পিএম

কিশোরগঞ্জে মরা গরু কেটে মাংস বিক্রি করায় ওই মাংস বিক্রেতা আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২৫ হাজার টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) জেলার ভৈরব উপজেলার পৌর  এলাকার গাছতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই অসাধু ব্যবসায়ীকে আটক ও জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। তার সঙ্গে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজহারুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারি ইন্সপেক্টর নাজির মাহমুদ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আটক ব্যক্তির নাম খুরশিদ মিয়া। তিনি ওই এলাকার ‘ভৈরব গোস্ত হাউজ’  নামে একটি প্রতিষ্ঠানের মালিক।

রিদওয়ান রাফি জানান, রমজান মাস উপলক্ষে ভৈরবে নিয়মিত অভিযান চলছে। মরা গরুর মাংস কেটে বিক্রি হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরীক্ষার মাধ্যমে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মাংস বিক্রেতাকে এক মাসের সাজাসহ নগদ অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, কাটা মাংসগুলো উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেওয়া হয়েছে। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর