ঘুরতে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম

নরসিংদীতে নদীর পাড়ে ঘুরতে নিয়ে গিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর গুলমাহমুদ গ্রামে এই ঘটনা ঘটে। পরের দিন শুক্রবার (২১ মার্চ) শিশুটির মা বাদি হয়ে  মনোহরদী থানায় একজনকে আসামি করে মামলা করেছেন। অভিযোগ পেয়ে শনিবার (২২ মার্চ) পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা করায়।

নির্যাতনের শিকার শিশুটি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলো জানা গেছে।

অভিযুক্তের নাম আজিজুর রহমান আজি (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার জানান, ঘটনার দিন শিশুটির মা-বাবা বাড়িতে ছিলো না। এসময় অভিযুক্ত ব্যক্তি শিশুটির বাড়িতে গিয়ে ঘুরিয়ে আনার প্রলোভনে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে। শিশুটির বাবা বাড়ি ফিরে ঘটনাটি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করায়।

তিনি জানান, অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর