ঘুষ কম, ‘সন্মান গেলো’ ওসির

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম

নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা দিলে সম্মান থাকে।’ এরপর তিনি টাকাসহ আবেদনটি ড্রয়ারে রেখে দেন। এসময় তার সামনের চেয়ারে দুই জন লোক বসা ছিলেন।

শুক্রবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সঙ্গে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। কোনো একটি বিষয়ে জিডি করতে এসময় বেলায়েত ও ওসি এনায়েতের ওই কথা হয়। এসময় জিডির কাগজটি টাকাসহ দিলে ওসি সেটা দেখিয়ে বলতে থাকেন- ‘এতো কম টাকা দিলে সম্মান থাকে।’

এই ব্যাপারে বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি আমার মনে নাই। তাছাড়া ওসির বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানীসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ রাত জেগে পাহারা দিয়েও ডাকাতির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। প্রায় প্রতিদিনই ডাকাতি হচ্ছে। এসব নিয়ে ওসির বিরুদ্ধে জনগণ অতিষ্ট।  

এর আগে ১৫ এপ্রিল জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোল্লা নানা অভিযোগ এনে তাকে প্রত্যাহারে দাবি জানিয়ে স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ওসি এনায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মোবাইল ফোনে বলেন, বিষয়টি শুনেছেন। তদন্ত করে সত্যতা পেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর