নবজাতক বেচে নাকের নথ, নূপুর, মোবাইল, জুতা কেনেন মা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পিএম

চার মাসের এক নবজাতককে বিক্রি করে দিয়ে শখের নানা উপকরণ কিনেছেন এক মা। ৪০ হাজার টাকায় ওই নবজাতক বেচে তিনি নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতা কেনেন। এ খবর পুলিশের কানে গেলে শিশুটিকে উদ্ধার করে আবারও মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। মায়ের ভাষ্য, ‘মাথা ঠিক ছিল না। ... এইডা ঠিক হয়নি।’

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপর উপজেলার পৌর শহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায়। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির বাবা ঘটনাটি পুলিশে জানায়। পরে সারারাত অভিযান চালিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং মায়ের কোলে ফিরিয়ে দেয়। 

পরিবার জানায়, দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। স্বামী রবিউলের অসচ্ছলতার কারণে বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে অশান্তি দেখা দেয়। এমন অবস্থায় রবিউল সংসারে শান্তির জন্য বাড়ির পাশেই ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করে। চার মাস আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। 

স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েক দিন আগে লাবনী ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি যায়। কয়েক দিন পর বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে এবং জানায় সংসার করবে না। এরপর কয়েক দফা অনুরোধ করলে সে ফেরেনি।

তিনি জানান, বৃহস্পতিবার লাবনী জানায় সন্তান বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ডেকে বাড়ি নিয়ে আসি। এ সময় সে সন্তান বিক্রির কথা স্বীকার করে এবং পরে পুলিশে জানানো হয়। 

মা লাবনী আক্তার লিজা বলেন, ‘আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় সন্তান বিক্রি করেছি। ওই টাকা দিয়া মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনছি। এইডা আমার ভুল হইছে।’

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবীর সাংবাদিকদের বলেন, লাবনী নামের এক মা তার চার মাসের ছেলেকে বিক্রি করেছেন বলে আমাদের জানান। পরে ওসি (তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর