নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক

আপডেট : ১১ মে ২০২৫, ১২:৫৭ পিএম

ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চলবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকালে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ডিআইজি বলেন, বিগত সময়ে কিছু উচ্চ বিলাসী ও অপেশাদার পুলিশ সদস্যদের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন থেকে যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, থানাকে সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার কেন্দ্রে পরিণত করতে কাজ করবেন। জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য চালু করা হবে ‘টক টু ডিআইজি’ নামের একটি মোবাইল অ্যাপ, যেখানে তথ্যদাতাদের গোপনীয়তা নিশ্চিত করা হবে।

চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। ডিআইজি স্পষ্টভাবে বলেন, ঢাকা রেঞ্জের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনৈতিক কাজে জড়িত থাকলে কোনো ছাড় দেয়া হবে না এবং জনগণের করা জিডি ও মামলার সরাসরি তদারকি করবেন তিনি নিজেই।

একাত্তর/আরএ
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর