রাজবাড়ীতে বিপুল আগ্নেয়াস্ত্র, বারুদসহ গ্রেপ্তার পাঁচ

আপডেট : ২৪ মে ২০২৫, ০১:৩৭ পিএম

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি নাইন এমএম বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গোলাবারুদ, তিনটি ওয়ান শুটার বন্দুক, তিনটি পাসপোর্ট ও এনআইডিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত তিনটার দিকে জেলার কালুখালী উপজেলার জামালপুর সাওরাইল এলাকায় মো. মজিবর রহমানের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা ও জসিম মণ্ডল।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান জানান, গোপন খবরে সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি দল ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।

তিনি জানান, গ্রেপ্তাররা কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নে মজনু বাহিনীর ডাকাত দলের সদস্য। তাদের গ্রেপ্তারে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। আগামীতেও এই অভিযান চলবে।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর