মানিকগঞ্জে স্পিডবোট ডুবি, লাইফ জ্যাকেটে বাঁচলো ১৮ প্রাণ

আপডেট : ২৬ জুন ২০২৫, ১১:১৭ এএম

মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। তবে গায়ে লাইফ জ্যাকেট থাকায় যাত্রীরা নদীতে ভাসতে থাকেন। এসময় পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

বুধবার (২৫ জুন) বিকেলে আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে এই নৌ দুর্ঘটনা ঘটে।

শিবালয় থানার এএসআই আবুল কালাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে আরিচা থেকে একটি স্পিডবোট ১৮ জন যাত্রী নিয়ে পাবনার কাজিরহাটের উদ্দেশে রওনা হয়। মাঝ নদীতে গিয়ে প্রবল স্রোতে স্পিডবোটের তলা ফেটে যায়। এসময় স্পিডবোটে পানি উঠে গেলে যাত্রীরা চিৎকার শুরু করে। এক পর্যায়ে স্পিডবোটটি কাত হয়ে উল্টে গেলে ১৮ জন যাত্রী নদীতে ছিটকে পড়েন। এসময় পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা এসে তাদের উদ্ধার করে। পরে তাদের কাজিরহাট নৌ পুলিশের মাধ্যমে পার্শ্ববর্তী চর থেকে গন্তব্যে পাঠানো হয়েছে। 

তিনি জানান, স্রোতে ভেসে যাওয়া স্পিডবোট প্রায় ছয় কিলোমিটার ভাটি থেকে উদ্ধার হয়েছে।

একাত্তর/এসি
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জের হাওরে বোরো ধান কাটতে গিয়ে নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর দুইটার দিকে জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর