নরসিংদীতে নকল সইয়ে টিআর/কাবিখার ৫২ লাখ টাকা তুলে আটক দুই

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম

নরসিংদীতে সই নকল করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পিআইও) অফিসের সরকারি প্রকল্প টিআর/কাবিখার টাকা আত্মসাতের অভিযোগে প্রজেক্ট কর্মকর্তা ও অফিস সহকারীকে আটক করা হয়েছে। এসময় প্রজেক্ট কর্মকর্তার বাসা থেকে নগদ ৫২ লাখ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এই তথ্য জানান জেলার শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। 

আটকরা হলেন- কার্য সহকারী (প্রজেক্ট) কর্মকর্তা আরিফুল ইসলাম তুহিন ও অফিস সহকারী আশিক।

এর আগে সোমবার (৩০ জুন) দিবাগত রাত তিনটার দিকে তুহিনের বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা উদ্ধার করে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সদস্যরা। 

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হলে ৮১টি ফেরত আসে। বিলগুলো টিআর/কাবিখা প্রকল্পের। হিসাবরক্ষণ জানায়, বিলগুলো তুলে নেওয়া হয়েছে। তখন বিল/ভাউচার দেখে সই নকলের বিষয়টি ধরা পরে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এনএসআই তদন্ত করে তুহিন ও আশিকের সংশ্লিষ্টতা পায়। ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। পরে অভিযানে যায় গোয়েন্দারা। জব্দ করা টাকার উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে পারায় মঙ্গলবার সকালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। 

অপরদিকে প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে- তুহিন এবং আউটসোর্সিং পিয়ন আশিক দীর্ঘদিন ধরেই জালিয়াতির মাধ্যমে প্রকল্পের অর্থ উত্তোলনে জড়িত ছিলেন। তদন্তে ব্যাংকের সিসিটিভি ফুটেজ, জাল সইযুক্ত বিল এবং পিয়ন আশিকের স্বীকারোক্তি মিলিয়ে তাদের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ নিশ্চিত হয়।

শিবপুর থানার অফিসার ইনচার্জ মো. আলতাফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন ও আশিক সই জাল করে ৫২ লাখ ৭৮ হাজার টাকা তোলার কথা শিকার করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হবে। আমরা নগদ টাকাসহ আদালতে সোপর্দের ব্যবস্থা নিচ্ছি।

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর