পাটুরিয়ায় দুটি ফেরিঘাট বন্ধ, আপদের জিও ব্যাগে কাটছেনা বিপদ

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম

পদ্মা নদীর তীব্র স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনের কারণে পাঁচ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নতুন করে চার নম্বর ঘাটের কিছু অংশ ভেঙে গেছে। এতে সাময়িকভাবে এই ঘাটটিও বন্ধ রয়েছে। শুধুমাত্র তিন নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার করা হচ্ছে। ঘাট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বালির জিও ব্যাগ ফেললেও স্রোতের তীব্রতার কারণে এতে সেই বিপদ কাটছেনা। 

এদিকে, পানির তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ। ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। এতে করে ঘাট এলাকায় তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। প্রতিটি যানবাহনকে ফেরি পার হতে দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। আর পণ্যবাহী ট্রাক পারাপারে সময় লাগছে এক থেকে দুই দিন।  

Truck

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, আগে যেখানে চার কিলোমিটার পথ পাড়ি দিতে ২৫-৩০ মিনিট লাগতো, এখন লাগছে এক ঘণ্টার বেশি। 

শুক্রবার সরেজমিন, পারাপারের জন্য শতাধিক বাসকে সড়কে অপেক্ষায় থাকতে দেখা গেছে। এছাড়াও অপেক্ষায় আছে কিছু প্রাইভেটকার ও মাইক্রোবাস। আর পণ্যবাহী ট্রাকের একটি দীর্ঘ সারি ঘাট এলাকা থেকে মহাসড়কের দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে। 

এদিকে, ঘাটগুলো রক্ষায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। ঘাট সংশ্লিষ্টদের অভিযোগ, দ্রুত ঘাট রক্ষায় কার্যকর ব্যবস্থা না নিলে পুরো পাটুরিয়া ফেরিঘাট বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। 

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ জানান, ঘাটগুলো রক্ষায় আপদকালীন কিছু জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করেছেন। তবে স্রোতের বেগের কারণে জিও ব্যাগগুলো সঠিক স্থানে থাকছে না। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আবদুস সালাম বলেন, স্রোতের বিপরীতে ফেরি চালানো ও ঘাট রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। ঘাট সঙ্কটের কারণে সবগুলো ফেরি চালানো যাচ্ছে না। এতে করে ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে সাধ্যমতো ফেরিতে অগ্রাধিকার দিয়ে  যানবাহন পারাপার করা হচ্ছে।

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর