মানিকগঞ্জে গৃহস্থকে হত্যার পর গরু লুট, চেয়ে চেয়ে দেখছিলেন নিরাপত্তাকর্মীরা

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম

মানিকগঞ্জে এক গৃহস্থকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর অন্তত ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ট্রাকে করে চারটি গরু লুট করে নিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছে, ঘণ্টা ব্যাপী চলা মারধর ও লুটের সময় পাশের একটি ব্যাটারি কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। এসময় ওই কারখানার নিরাপত্তাকর্মীদের সাহায্য চাওয়া হলে তারা এগিয়ে আসেন নাই। এমনকি থানায় ফোন দিতে বললে না দিয়ে তারা গেট বন্ধ রাখেন। 

রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত গৃহস্থকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের নাম মহর উদ্দিন (৭০)। তিনি ওই গ্রামের সফিজউদ্দিনের ছেলে।

আটকরা হলেন- ওই ব্যাটারি ফ্যাক্টরির সুপারভাইজার সোহেল রানা ও সিকিউরিটি গার্ড আমির হামজা। সেই সঙ্গে ফ্যাক্টরির সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে।

সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাঝারি আকারের একটি ট্রাক যোগে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়। গোয়ালঘর থেকে গরু লুট করার সময় তাদের বাধা দেন মহর। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর তারা ট্রাক যোগে চারটি গরু লুট করে নিয়ে যায়। 

স্থানীয়দের দাবি, এই ঘটনায় আটকদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে ব্যাটারি কারখানার আমিনুর নামে আরেক নিরাপত্তাকর্মী দাবি, রাতে গেট খুলতে কর্তৃপক্ষের নিষেধ ছিলো। তাই আমরা বন্ধ করে বসে ছিলাম।  

মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, মরদেহ ময়নাতদন্ত করা হবে। নিহতের পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি। পেলে মামলা নেওয়া হবে। 

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর