ভাঙ্গা থানায় হামলার ঘটনায় মামলা, প্রধান আসামি নিক্সন চৌধুরী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। মামলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে। নিক্সন ছাড়াও মামলায় ২৯ জনের নামসহ অজ্ঞাত আসামি করা হয়েছে অনেককে। মামলায় দুই নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদি হয়ে মামলাটি করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। তিনি জানান, পুলিশের দায়ের করা মামলায় থানায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন। গত চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গেজেটে আসনটির অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদে গত পাঁচ সেপ্টেম্বর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

তবে ওই দিন দুপুরে ইউএনও মো. মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। যদিও বিকালে আরেকটি পক্ষ ভাঙ্গা গোলচত্বর এলাকায় আবারও অরবোধ করে রাখে। 

এদিকে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচী পালন করেন তারা। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর কর্মসূচি বন্ধ রেখে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর টানা তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
 
গত ১৪ সেপ্টেম্বর রোববার তৃতীয় দফা কর্মসূচির প্রথম দিনে ঢাকা খুলনা-মহাসড়ক ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের পাশাপাশি রাজবাড়ী ভাঙ্গা ও ঢাকা খুলনা রেলপথ অবরোধ করা হয়। এর ফলে ভাঙ্গা উপজেলার হামিরদী ও ভাঙ্গা জংশন ও রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি সম্মুখীন হতে হয়। 

এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন দমন করার ঘোষণা দেন। ওই রাতেই আলগী এবং হামিরদী ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে দেড়শজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে দ্রুত বিচার আইনে মামলা করা হয় ভাঙা থানায়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম  সিদ্দিককে।

এর প্রেক্ষাপটে গত সোমবার তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, ভাঙ্গা হাইওয়ে থানাসহ বিভিন্ন সরকারি কার্যালয় ব্যাপক হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সহিংস ঘটনা ঘটে। আন্দোলনকারীরা খানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় থানা কমপাউন্ডে কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। 

অপরদিকে উপজেলা পরিষদের তিনটি ভবনের বিভিন্ন কক্ষও ভাঙচুর করে সামনের মাঠে রাখা কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ভাঙ্গা হাইওয়ে থানায়ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় আলামত হিসেবে জব্দ করা একটি প্রাইভেটকার পুড়িয়ে দেওয়া হয়।

তবে, একাধিক আন্দোলনকারী জানায়, তাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিলো এবং কখনোই তারা ভাঙচুর করেনি। তবে গত রোববার আলগী এ হমিরদী এই দুই ইউনিয়নের চেয়ারম্যানকে জড়িয়ে এলাকাবাসীকে নিয়ে দ্রুত বিচার আইনে যে মামলা হয়েছে, তাতে অনেকেই ক্ষুব্ধ ছিলো। যদিও তাদের দাবি, তৃতীয় কোনো পক্ষ ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে। 

ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইসা বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা আন্দোলন চলাকালে অনুপ্রবেশ করে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, নিক্সনের টাকায় প্রভাবিত হয়ে, তার নির্দেশে পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। 

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনের মধ্যে ফ্যাসিবাদীরা প্রবেশ করে ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে। হামলায় যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

একই দিনে ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সের যে সহিংস ঘটনা ঘটেছে সে বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর