নরসিংদীতে বাড়ি ফেরার পথে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

নরসিংদীতে দোকান থেকে বাড়ি ফেরার পথে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার পলাশ উপজেলার  চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মনি চক্রবর্তী (৪০)। তিনি শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন আর সুলতানপুর গ্রামে বাস করতেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পলাশ থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন বলেন, ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল, টাকা ঘটনাস্থলেই পড়ে ছিলো। পুলিশ অপরাধীদের আটক করতে কাজ করছে। 

এদিকে পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চরসিন্দুর বাজারে বাজার সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর