ভৈরবে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম–সিলেট রেললাইনে চলাচল বন্ধ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।
​
স্টেশন মাস্টার আবু ইউসুফ জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বেশ কয়েকটি ট্রেন ​আটকা পড়ে। ফলে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। ​

​দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন  থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

​ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে লাইন মেরামত ও বগি উদ্ধারে আরও কিছুটা সময় লাগতে পারে।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর