নীলা মার্কেটে আগুন, দুই রেস্টুরেন্টসহ ছাই পাঁচ দোকান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

রাজধানী ঢাকার সংলগ্ন রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের এক নম্বর সেক্টরে অবস্থিত নীলা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এতে দুটি রেস্টুরেন্ট, দুটি মিষ্টির দোকান ও একটি মুদির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।  

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে। 

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর পাঁচটার দিকে  দিকে নীলা মার্কেট মেহেদীর মালিকানাধীন রেস্টুরেন্টে আগুনের সৃত্রপাত হয়ে। কিছুক্ষণের মধ্যে আগুন আশেপাশে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে বিভিন্ন মালামালসহ ওই দোকানগুলো পুড়ে যায়। 

তিনি বলেন, দোকান মালিকদের দাবি, তাদের ক্ষতি প্রায় কোটি টাকা। কিন্তু তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। 

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। তবে তদন্ত শেষে বলা যাবে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) ও ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় এবারের ঈদে যাত্রী ও পশুবাহী যানবাহন চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গাজীপুরের ভোগড়া...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর