ফরিদপুরে সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি ঢাকার আওয়ামী লীগ নেত্রীর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম পারভীন মিনু (৪৫)। তিনি রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগের নেত্রী এবং ঢাকার শান্তিবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবদুল আলীম এই তথ্য জানিয়েছেন। 

পুলিশ জানায়, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার সার্ভিস সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আবদুল আলীম জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে জাতীয় পরিচয়পত্র, আঙুলের ছাপ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। সব যাচাই-বাছাই শেষে নিহতের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা চিহ্নিত করতে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

একাত্তর/এসি
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর